আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) :
”অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মানে অংশ নিন” এমন প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ৪’দিনব্যাপী অর্থনৈতিক শুমারি-২৪ এর প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিসংখ্যান অধিদপ্তরের আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের অংশগ্রহনে প্রশিক্ষণ কর্মশালা হয়। উপজেলার বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নেওয়া তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ দেন উপজেলা জোনাল অফিসার মো. গোলাম রব্বানী ও আইটি সুপার ভাইজার মো. মুমিন মোস্তাকিম।
উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রধান বলেন, আগামী (১০-২৬) ডিসেম্বর/২৪ সারাদেশে একযোগে অর্থনৈতিক শুমারির কার্যক্রম অনুষ্ঠিত হবে। উপজেলাবাসির সঠিক তথ্য সংগ্রহের লক্ষ্যে ১৪৭ জন তথ্য সংগ্রহকারী ও ২৮ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি


































