বগুড়া ব্যুরো :
বগুড়ার কনসার্ট চলাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। নিবার (২৩ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজের মূল গেইটের সামনে এ ঘটনা ঘটে। সরকারি আজিজুল হক কলেজের দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। ৎ
মেহেদী হাসান শহরের মালগ্রাম এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং থাই গøাসের মিস্ত্রি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
নিহত মেহেদীর চাচাতো ভাই রিয়াজুদ্দিন বলেন, আমরা কয়েকজন কলেজের কনসার্ট দেখতে গেছিলাম। কলেজের গেইটের বাইরে কয়েকজন যুবকের সঙ্গে মেহেদীর কথা কাটাকাটি হয়। এসময় ওই যুবকদের একজন মেহেদীর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, আজিজুল হক কলেজের কনসার্ট দেখতে গিয়ে মেহেদী নামে একজন নিহত হয়েছেন। তবে কি কারণে হত্যাকাÐ তা এখনও জানা যায়নি। পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়া আজিজুল হক কলেজে কনসার্ট চলাকালে ছুরিকাঘাতে যুবক খুন
নভেম্বর ২৪, ২০২৪


































