আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
ডেমেক্রেসি ওয়াচ এর আস্থা প্রকল্পের উদ্যোগে দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্ম এর এক সভায় বেশ কিছু আলোচক অভিমত ব্যক্ত করেছেন যে, রাজনৈতিক পালাবদলের পর সবখানেই একটা ভীতিকর পরিবেশ বিরাজ করছে, যা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী।
আজ শনিবার (২৩ নভেম্বর) দিনাজপুরের পল্লীশ্রী ভবনে প্লাটফর্মের সহসভাপতি তারিকুজ্জামান তারেকের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় ডেমেক্রেসি ওয়াচ এর নির্বাহী পরিচালক ওয়াজেদ ফিরোজ প্রধান অতিথি ছিলেন। সভা সঞ্চালন করেন দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্ম এর সমন্বয়ক মো. কামরুজ্জামান।
সভায় জেলা প্লাটফর্ম সদস্য লায়লা চৌধুরী, জিনাত রহমান, রুবিনা আকতার, মকিদ বিপ্লব, সোহেল রানা, আজহারুল আজাদ জুয়েলসহ বিভিন্ন উপজেলা হতে আগত যুব প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অধিকাংশ বক্তা অভিযোগ করেন যে, রাজনৈতিক পট পরিবর্তনের পর চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন ভয়াবহ রকমের বেড়েছে। বৈষম্য দূর হওয়ার পরিবর্তে বৈষম্যের নতুন মাত্রা ধারন করেছে।
সভায় যুব প্রতিনিধিদের মধ্যে বিভিন্ন উপজেলার পক্ষে আলোচনা করেন মো. হাবিবুল্লাহ, মোহাদ্দেস আলী, সুজন রায়, মো. নাসিম, তরিকুল ইসলাম, সাদিয়া আফরিন, শাহজাদা মন্ডল, লালন সিহাব প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুর জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভায় অভিযোগ, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শন ভয়াবহ রকমের বেড়েছে
নভেম্বর ২৩, ২০২৪


































