গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গাইবান্ধার এনডিসি সাদরুল আলমের তত্বাবধানে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। এ সময় গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজাজামান উপস্থিত ছিলেন। বাজারে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান ও বাড়ী ও বাড়ীর অংশ বিশেষ উচ্ছেদ করা হয়। গ্রামীণ এলাকার বাজার এভাবে ভেঙে দেয়ায় ব্যবসায়িরা ক্ষতি মুখে পড়েছে। তারা দ্রæত বৈধ ব্যবস্থাপনার মাধ্যমে পুণঃরায় তাদের পুনর্বাসনের আবেদন জানিয়েছেন।
এনডিসি সদরুল আলম জানান, এর আগে একাধিক বার এই বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ গ্রহণ করে নানা কারণে সম্ভব হয়নি। উচ্ছেদ হওয়া ব্যবসায়িদের প্রকল্পের মাধ্যমে সহায়তা দেয়া হবে।
আমন্ত্রণ/এসিজি


































