মাহামুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দৈনিক আমাদের সময় বিরামপুর প্রতিনিধি সাংবাদিক নয়ন হাসান (৩৪) দিনাজপুর চেকআপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহসপতিবার (২১ নভেম্বর) রাত্রি প্রায় ১টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রথম জানাজার নামাজ ২১ নভেম্বর (বৃহস্পতিবার ) সকাল ১১ টায় বিরামপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের গ্রামের বাড়ী ডোমাবাঘায় বাদ যোহর দ্বিতীয় জানাজার নামাজ শেষে দাফন কার্য সম্পন্ন হয়েছে।
সাংবাদিক নয়ন হাসানের অকাল মৃত্যুতে বিরামপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি মোরশেদ মানিক ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান গভীর শোক প্রকাশ সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও সাংবাদিক নয়ন হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আমন্ত্রণ সম্পাদক সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু।
আমন্ত্রণ/এসিজি
বিরামপুরে সাংবাদিক নয়ন হাসানের ইন্তেকাল
নভেম্বর ২৩, ২০২৪


































