বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জে লুডলস্ কিনে দেয়ার লোভ দেখিয়ে দুই শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের গনেশপুর গ্রামের এ ঘটনা ঘটে।
এই ঘটনায় শনিবার রাতে ৫৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ওই শিশুকে উদ্ধার করে মেডিকেল রিপোর্টের জন্য শজিসেক হাসপাতালে পাঠিয়েছে।
মামলা সুত্রে জানা গেছে, ওই গ্রামের শিশু কন্যা (৭) ও একই গ্রামের তার মামাতো বোন শিশু কন্যা (৫) দুইজনে মিলে বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাধুলা করছিল। এ সময় ওই গ্রামের মৃত: মালি আকবর হোসেনের ছেলে আছামদ্দিন (৫৫) লুডলস্ কিনে দেওয়ার কথা বলে ফুসলিয়ে ওই দুই শিশু কন্যাকে পার্শ্ববর্তী কলাবাগানে নিয়ে যায়। এ সময় আছামদ্দিন শিশুদের ধর্ষনের চেষ্টা করলে ভয়ে শিশুরা চিৎকার করে ওঠে। এসময় আশেপাশের লোকজন ছুটে আসছে বৃদ্ধ আছামদ্দিন কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন।
সরেজমিনে ওই গ্রামে গেলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, এর আগেও আছামদ্দিনের বিরুদ্ধে এধরনের ঘটনায় ২ বার গ্রাম্য সালিশ হয়েছে। ভয়ে কেউ থানা পুলিশ না করায় তার সাহস বেড়ে গেছে।
এব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ব্রজেন চন্দ্র মাহাত বলেন, এ ঘটনায় ধর্ষণের চেষ্টায় মামলা নেওয়া হয়েছে। মেডিকেল রিপোর্টের জন্য ২ জন শিশুকেই পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। মামলার আসামীকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি
শিবগঞ্জে ২ শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টা
মে ১৯, ২০২৫


































