মাহামুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর) :
দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০ টায় পাইলট বিরামপুর হাইস্কুল মাঠে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ্ব- ১৭) এর উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ ৮টি ফুটবল টিমের সমন্বয়ে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক নুজহাত তাসনীম আওন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম রসুল রাখী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব এনামুল হক চৌধুরী, থানার (ওসি) মমতাজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
উদ্বোধনী খেলায় পৌরসভা ফুটবল একাদশ পলিপ্রয়াগপুর ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে জয়লাভ করে।
আমন্ত্রণ/এসিজি


































