বগুড়া ব্যুরো :
বগুড়ার শিবগঞ্জ জুলাইয়ে আন্দোলনে ছাত্রজনতার মিছিলে হামলার মামলায় পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হারেক আলীকে (৫১) গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার চকভোলাখাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ রোববার (২০ জুলাই)বিকেলে আদালতের মাধম্যে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।হারেক আলী চকভোলাখাঁ গ্রামের লজিব উদ্দীনের ছেলে এবং শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ছিলেন।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, জুলাইয়ের আন্দোলনে ছাত্রজনতার মিছিলে হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।আজ রোববার (২০ জুলাই)বিকেলে আদালতের মাধম্যে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































