গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নবগঠিত উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির প্রথম সভা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে আজ রোববার (৩ নভেম্বর) সকাল দশটায় অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ রানা। সভায় বিভিন্ন এজেন্ডার উপর বক্তব্য রাখেন শিক্ষা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরিন জাহান জিতি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুনুর রশীদ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হাবিবা ফেরদৌস, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মীর মো. শামছুল আলম, পার্বতীপুর চামরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা মো. শওকত জ্জামান প্রধান, গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুন্নাহার জাকিয়া ও ধর্মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আফসানা আফরোজ ঝিনুক।
সভায় গোবিন্দগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের বিদ্যালয় আহবায়ক কমিটির অনুমোদন সহ বেশকিছু সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা এ কমিটি কে নীতিমালা অনুযায়ী সক্রিয়ভাবে কাজ করার জন্য সকল সদস্যকে সহযোগিতার আহ্বান জানান।
আমন্ত্রণ/এসিজি


































