মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে যোগদান করেছেন মো. রফিকুল ইসলাম। আজ রোববার (৩ নভেম্বর) পূর্বাহ্নে জেলা প্রশাসকের কার্যালয়ের নিজ কক্ষে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর কাছ থেকে জেলা প্রশাসকের দায়িত্বভার বুঝে নেন মো. রফিকুল ইসলাম।
ইতোপূর্বে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. রফিকুল ইসলাম দিনাজপুর জেলার জেলা প্রশাসকের দায়িত্বভার গ্রহণকালে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম হাবিবুল হাসান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি
দিনাজপুরের জেলা প্রশাসক হিসেবে রফিকুল ইসলামের যোগদান
নভেম্বর ৩, ২০২৪

































