মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :
দিনাজপুরের চিরিরবন্দরে পাচঁদিন ব্যাপী পঞ্চম কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহাতাবু জালসা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) দিবাগত সন্ধা ৭ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটস এর আয়োজনে পাচঁদিন ব্যাপী পঞ্চম কাব কাব ক্যাম্পুরীর সমাপনী ও মহাতাবু জালসায় প্রধান অতিথি হিসেবে কাব সদস্যদের ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভ‚মি) রুনাল্ট চাকমা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউটস এর সহ সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে স্কাউটস এর উপজেলা কমিশনার মাহাতাব উদ্দিন সরকার, সহকারি কমিশনার আলহাজ¦ মোঃ ইউসুফ আলী, মোরশেদ উল আলম, প্রদীপ কুমার রায়, স্কাউট লিডার জমশেদ আলী এএলটি, কাব লিডার ইমরুন নাহার এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ লুৎফর রহমান।
এসময় উপজেলার ৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটসের শিক্ষার্থীরাসহ ইউনিট লিডার, স্কাউটস কর্মকর্তাবৃন্দ, স্কাউটস সদস্যবৃন্দ, রোভার স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
চিরিরবন্দরে পাঁচদিন ব্যাপী পঞ্চম কাব ক্যাম্পুরীর সমাপণী ও মহাতাবু জালসা অনুষ্ঠিত
নভেম্বর ১৯, ২০২৪
































