মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর আয়োজনে তিন দিনব্যাপী ২৭,২৮ ও ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।
আশা ঠাকুরগাঁও পীরগঞ্জের লোহাগাড়া ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আরশাদ জলিল সোনা’র সভাপতিত্বে আশা লোহাগাড়া ব্রাঞ্চে তিনদিন ব্যাপী ফিজিও থেরাপি ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা ঠাকুরগাঁও সদর জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মোহাম্মদ আজাদুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য অমল চন্দ্র রায় ৩নং খনগাও ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিক বিএনপি নেতা মোহাম্মদ বাপ্পি চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন আশা লোহাগড়া ব্রাঞ্চের এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার বিলকিস বানু, আশার শিক্ষা সুপারভাইজার মোহাম্মদ ইসমাইল হোসেন এবং অত্র ব্রাঞ্চের সকল কর্মী কর্মকর্তা ও সেবা গ্রহীতাগণ ।এছাড়াও চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মোছা. সাজিদা ইবনাত ফিজিওথেরাপি ঠাকুরগাও।
আমন্ত্রণ/এজি

































