বগুড়া ব্যুরো :
বগুড়ায় বিএনপি নেত্রী সুরাইয়া জেরিন রনিকে হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা দুই ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গাবতলী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সদস্য চকবোচাই গ্রামের মৃত আজাহার আলী ফকিরের ছেলে আশরাফ আলী ফকির (৫৫), বালিয়াদীঘি ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কালাইহাটা গ্রামের আফজাল হোসেনের ছেলে আক্তারুজ্জামান দুলু (৫০) ও নেপালতলী ইউনিয়নের কদমতলী তাইরপাড়া গ্রামের আব্দুস ছামাদের ছেলে ইউনিয়ন ছাত্রলীগ নেতা নিউটন (২৯)।
এরআগে (২৩ অক্টোবর) রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়া জেলা বিএনপির নেত্রী ও গাবতলী উপজেলা মহিলা দলের সভাপতি সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনিকে আদালত চত্বরে হামলা নির্যাতন শ্লীলতাহানি ও হত্যা চেষ্টার অভিযোগে গত মাসের ১২ সেপ্টেম্বর বগুড়া সদর ধানায় একটি মামলা করেন। সেই মামলা এজাহান ভুক্ত আসামী হিসেবে ওই জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাছানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় বিএনপি নেত্রীকে হত্যা চেষ্টা মামলায় দুই ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার
অক্টোবর ২৪, ২০২৪


































