গোপাল মোহন্ত, আমন্ত্রণ প্রতিবেদক, গোবিন্দগঞ্জ :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রæতগামী মোটরসাইকেলের ধাক্কায় জোবেদা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নে দামোদরপুর পূর্বপাড়ার মো. আব্দুস সুবহানের স্ত্রী। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে বাড়ীর পাশেই নাকাইহাট-তালুককানুুপুর সড়কের দামোদরপুর পূর্ব পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি মোটরসাইকেলে চালকসহ ৪যুবক দ্রæতগতিতে তালুককানুপুরের দিকে আসছিল। দামোদরপুর এলাকায় আসার পর মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী জোবেদা বেগমকে সজোড়ে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে দ্রæত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা মোটরসাইকেলের চার আরোহীকে আটক করে পুলিশে সোপর্দ করে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক ইকবাল পাশা বলেন, এ ব্যাপারে ৪জনকে আসামী করে গত রাতেই একটি মামলা নেয়া হয়েছে। আজ বুধবার (২৩ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































