প্লাবন শুভ :
“এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন” এই প্রতিপাদ্যকে নিয়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক অবহিতকরণ সভা আজ বুধবার) ২৩ অক্টোবর বেলা ১১ টায় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ফুলবাড়ী পৌরসভার প্রশাসক মীর মো. আল কামাহ্ তমাল।
এতে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আতিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মতিউর রহমান, ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, স্যানিটারি ইন্সপেক্টর মো. মুরাদ হোসেন এবং ফুলবাড়ী বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শরিফা আকতার লাকি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক শিক্ষক মো. আশরাফ পারভেজ।
উল্লেখ্য যে, এইচপিভি টিকা ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যায়নরত ছাত্রী অথবা ১০ বছর থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের জন্য এই টিকা একটি ডোজই অধিকতর কার্যকর, যা বিনামূল্যে প্রদান করা হবে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ী পৌরসভায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক অবহিতকরণ সভা
অক্টোবর ২৩, ২০২৪
































