কাশী কুমার দাস, দিনাজপুর :
বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) দিনাজপুর জেলা শাখার উদ্যোগে আজ শনিবার (১২ অক্টোবর) ঘাসিপাড়া এফপিএবি’র নিজস্ব কার্যালয়ের এ্যাডভোকেট এম ফয়জুর রহমান মিলনায়তনে ৪৬তম বার্ষিক সাধারণ সভা ও শাখা পরিষদ নির্বাচন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এফপিএবি কমিটির সভাপতি প্রফেসর আ.ন.ম গোলাম রাব্বানীর সভাপতিত্বে শোকবার্তা পাঠ করেন এফপিএবি’র প্রোগ্রাম সহকারী খাদেমুল ইসলাম। গত সাধারণ সভার রেজুলেশন পাঠ করেন সহকারী জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান বাবু।
এফপিএবি দিনাজপুর জেলা শাখার জেলা কর্মকর্তা মো. শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম, একেএম মেহেরুল্লাহ বাদল, সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া বেগম, এমিরেটস সভাপতি আব্দুস সামাদ, সাবেক অধ্যক্ষ এম আব্দুল জব্বার ও বর্তমান নির্বাচিত কমিটির সভাপতি মো. নাজমুল হক।
প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. নুরুল ইসলাম ও সহকারী নির্বাচন কমিশনার এ্যাড. আবু রুশ হাবিব বিনা প্রতিদ্ব›িদ্বতায় নব-নির্বাচিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। তারা হলেন, সভাপতি মো. নাজমুল হক, সহ-সভাপতি-এ্যাড. তহসিনা আখতার দিপলী, কোষাধ্যক্ষ অভিজিৎ দে রানা, প্রাপ্ত বয়স্ক সদস্য প্রফেসর মো. আব্দুল জব্বার, ডা. মো. হাসাব উদ্দিন, মোছা. সুরাইয়া গুল রাইহান (জিনাত রহমান), মোছা. রেহেনা বেগম, মো. শহিদুর রহমান খাঁন (শাহীন খান), মো. সাহেদ রিয়াজ পিম, মিসেস সুরাইয়া বেগম, যুব সদস্য অনামিকা রানী সিংহ রায়, জ্যোতি ঘোষ, ভেটাধিকার ছাড়া এক্স অফিসিও মো. শাহীনুর ইসলাম।
নব-নির্বাচিত সভাপতি মো. নাজমুল হক তার বক্তব্যে বলেন, বর্তমানে কেন্দ্রীয় কমিটির সমস্যাগত কারণে শাখা কার্যালয়গুলো আর্থিক দ্বৈনতায় ভ‚গছে। আপনাদের সহযোগিতা পেলে এই সমস্যা কেটে যাবে। এফপিএবি দিনাজপুর জেলা শাখা যে ঐতিহ্য নিয়ে কার্যক্রম পরিচালনা করে সম্মানজনকভাবে পুরস্কৃতি হয়েছিল তা আবার ফিরিয়ে আনার চেষ্টা করবো কর্মকর্তা-কর্মচরী, কমিটির সদস্যবৃন্দ এবং প্রাক্তন শুভাকাঙ্খি কমিটর সদস্যবৃন্দের সহযোগিতায়।
আমন্ত্রণ/এসিজি
এফপিএবি’র ৪৬ তম বার্ষিক সাধারণ সভা ও শাখা পরিষদ নির্বাচন এবং পরিচিতি সভা অনুষ্ঠিত
অক্টোবর ১২, ২০২৪


































