আমন্ত্রণ প্রতিবেদক :
মহান একুশে ফেব্রæয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানস্থ কেন্দ্রী শহীদ মিনারে সংগঠনের সভাপতি অধ্যক্ষ ইসমাঈল হোসেন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌ. মো. আমজাদ হোসেনের নেতৃত্বে সদস্যরা ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানায়।
এসময় সিনিয়র সহ-সভাপতি মো. মোর্কারম হোসেন খান, কোষাধ্যক্ষ ফসিউদ্দীন আহম্মেদ, নির্বাহী সদস্য রওশন আরা, সেলিনা খাতুন, বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দীন, মো. জাহেদুর রহমান, একরামুল হক, বীর মুক্তিযোদ্ধা হাসান মো. হাসান আলী, বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, মনসুর রহমান ও অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. হাসনাত রহমান ও রওশন আরা (২)। সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌ. মো. আমজাদ হোসেন সংক্ষিপ্ত আলোচনায় বলেন, মহান ভাষা আন্দোলনের মাধ্যমেই বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত হয়। এই বাঙালি জাতীয়তাবাদ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান এর আদর্শ ধারণ করেই দেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে চলছে।


































