রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর :
কর্তৃপক্ষের অবহেলার কারনে সময়মত সকল বর্ষের পরীক্ষার ফরম পূরণ করতে না পারলে দিনাজপুর হোমিও প্যাথিক মেডিকেল কলেজের ৩৫০ ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। ১ম,২য়,৩য় ও ৪র্থ বর্ষে অধ্যনরত হোমিও প্যাথিক মেডিকেল কলেজের ৩৫০ ছাত্র ছাত্রীর ফরম পূরণের শেষ সময় আগামীকাল ৯ অক্টোবর। এখন পযর্ন্ত শিক্ষার্থীদের ফরম পূরণে কর্তৃপক্ষের কোন পদক্ষেপ নেই।
বাংলাদেশ হোমিও প্যাথিক শিক্ষা ও চিকিৎসক কাউন্সিলের অধীনে দিনাজপুর হোমিও প্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দাবী আদায়ে রাস্তাায় নেমেছে। তাদের মূল দাবী ফরম পূরণে কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন। সকল বর্ষের ফরম পূরনসহ ১২ দফা দাবি বাস্তবায়নে সোমবার (৭ অক্টোবর) সকালে শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ সমাবেশ,অবস্থান কর্মসুচী ও সংবাদ সম্মেলন করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিনাজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হোমিও প্যাথিক মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীরা লিখিত দাবী তুলে ধরেন।
এসময় লিখিত বক্তব্যে মো. দেলোয়ার হোসেন বলেন, আন্দোলনের মুখে অনিয়ম ও দূনীতির অভিযোগে অধ্যক্ষ ডা. মনোরঞ্জন রায়কে অপসারন করে জেলা প্রশাসক মৌখিকভাবে ডা. জাহিনা আকতার পারভীনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ এর দায়িত্ব প্রদান করেন। দায়িত্ব পেলেও গত ২ মাস যাবত ডা. জাহিনা আকতার কোন প্রশাসনিক কাজ করতে পারছেন না। শিক্ষার্থীদের দাবী জেলা প্রশাসন কলেজের কোনো রেজুলেশনে স্বাক্ষর করছেন না। ফলে প্রশাননিক জটিলতার কারণে সকল বষের্র ৩৫০ জন শিক্ষার্থীদের আটকে গেছে ফরম পূরণ।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষার্থী মো. মাশফিকুর রহমান, মো. মিজানুর রহমান, মো. মাহাবুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মো. সাকিব আর সালাম, মো. আশরাফুল, সাইফুল্লাহ, মশিউর প্রমুখ। সংবাদ সম্মেলন শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে।
আমন্ত্রণ/এসিজি
১২ দফা দাবিতে দিনাজপুর হোমিও প্যাথিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা রাস্তায় “পরীক্ষার ফরম পূরণ করতে না পারলে ভবিষ্যত অনিশ্চিত”
অক্টোবর ৮, ২০২৪


































