এম.আর মিজান, দিনাজপুর :
ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণ কর্তৃক মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) বিকাল ৫টার দিকে সচেতন মুজলিম মজলিশের উদ্যোগে দিনাজপুর জিলা স্কুলের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষার্থীসহ সহ¯্রাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে।
দিনাজপুরে মুসলিম মজলিশের আহŸায়ক মো. আশিক ইমামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্মীয় আলোচক মাও. মুহাম্মদ আজহারুল ইসলাম এরশাদী আরো বক্তব্য রাখেন এডভোকেট আব্দুর রাজ্জাক লাবু, এস এম খুশরু আলম, পাভেল হোসাইন প্রমুখ ।
এ সময় বক্তারা বলেন যে দেশে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামের মানহানি হয় যে দেশে মুসলমানদের বাড়ী ঘর গুড়িয়ে দেওয়া হয় মুসলমানদের মসজিদ ভেঙ্গে মন্দির বানানো হয় সেই মুশরিক দেশের জন্য বাংলাদেশ থেকে কোন ইলিশ পাঠানো উচিন নয় বলে জানান। বক্তারা বলেন ভারতে যখন মুসলমানরা চরম নির্যাতিত হচ্ছে মুসলমানদের সম্ভ্রম লুট করা হচ্ছে মুসলমানদের নির্মমভাবে শহিদ করা হচ্ছে সেখানে বাংলাদেশের হিন্দুরা চরম শান্তিতে আছে। বক্তারা আরো বলেন বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের পুজা করার প্রয়োজন হলে মন্দিরের ভিতরেই করা উচিত। কারণ মন্দিরের বাহিরে মন্ডপ বানিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করা কখনোই কাম্য নয়। বক্তারা হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপির সাংসদ নীতেশ নারায়ণকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দাবী করেন এবং অন্তবর্তী সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে ও ভারত সরকারকে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কূটনৈতিকভাবে আবেদনের আহ্বান জানান।
আমন্ত্রণ/এসিজি


































