আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
২০২৪-২৫ অর্থবছরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ জনপদের রাস্তাঘাটের উন্নয়নমুলক (সোলিং) কাজ পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ও ব্যবস্থাপনা (পিআইও) অফিসের সার্বিক তত্ত্বাবধানে এসব গ্রামীণ জনপদের রাস্তাগুলোতে ইট বিছিয়ে চলাচল উপযোগী উন্নয়ন সাধন করা হয়।
আজ বুধবার (২১ মে) দিনব্যাপী উপজেলার এসব কাজ পরিদর্শন করেন দুর্যোগ ও ব্যবস্থাপনা অধিদপ্তর ঢাকা থেকে আগত উপ-পরিচালক (বাজেট) মো. আব্দুর রহমান। এসব কাজ সরেজমিন পরিদর্শন শেষে কাজের গুণগত মান দেখে তিনি ভুয়োসী প্রশংসা করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম, জয়পুরহাট সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও পাঁচবিবি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু বকর সিদ্দিক সহ বিভিন্ন প্রকল্পের সভাপাতিগণ।
আমন্ত্রণ/এসিজি


































