ইউসুফ আলী:
জেনে নিন- জেগে উঠুন- স্ক্রিনিং জীবন বাঁচায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে ১০ অক্টোবর-২০২৫ শুক্রবার ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সার্বিক তত্ত্বাবধানে
জাতীয় প্রেসক্লাবের সামনে গোলাপি সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভায় দিনাজপুর জেলার পক্ষ থেকে অংশ নেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল দিনাজপুর এর সাধারণ সম্পাদক ও জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধাক্ষ মোঃ আনোয়ারুল কবীর এবং জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ মেজবাহ আলম সহ ৫০টি সংগঠনের কর্মকর্তা ও তাদের প্রতিনিধিবৃন্দ।
“দিনাজপুরের প্রতিনিধি হিসেবে কবির ও মেজবাহ এর ঢাকায় স্তন ক্যান্সার সচেতনতা দিবসের অনুষ্ঠানে যোগদান
অক্টোবর ১০, ২০২৫
































