মো. ইউসুফ আলী, দিনাজপুর :
চলমান কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুর পৌর বিএনপি আয়োজিত ওয়ার্ড পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামত প্রতিশ্রুতির ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) রাত আটটায় শহরের ৯নং ওয়ার্ডের উপশহর জাগরণী মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মোফাজ্জল হোসেন দুলাল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল মন্ডল বকুল।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক (সাময়িক স্থগিতকৃত) বখতিয়ার আহমেদ কচি ,দিনাজপুর পৌর বিএনপি’র সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়া।
উক্ত অনুষ্ঠানে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আইয়ুব আলী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আফজাল খান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক মো. সাইফুল আলম ,৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ প্রমুখ।
এ সময় পৌর বিএনপি’র সহ সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ,ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক,পৌর বিএনপি ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
৯নং ওয়ার্ডে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
এপ্রিল ১৩, ২০২৫






























