আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে এক ম্যাচ আগেই হোবার্ট হ্যারিকেন্সের হয়ে অভিষেক হলো বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের।
বৃহস্পতিবার মেলবোর্ন স্টারসের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিনি মাঠে নামেন এবং প্রথম ৭ বলেই দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নেন।
রিশাদের প্রথম ওভারেই ৩০ রান করা ওপেনার টমাস রজার্সকে আউট করেন। পরের ওভারে আরেক ওপেনার জো ক্লার্ককে ফেরান তিনি। তবে পরে মেলবোর্নের ব্যাটসম্যানদের আক্রমণাক্তক ব্যাটিংয়ে তৃতীয় ওভারে ১৯ রান খরচ করেন রিশাদ। এ দিন ৩ ওভারে ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন বাংলাদেশি এই স্পিনার।
এ দিন টস হেরে ব্যাট করতে নেমে বেন ম্যাকডেরমোটের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে হোবার্ট হ্যারিকেনস। ৫২ বলে ৬৯ রান করেন ম্যাকডেরমোট। এ ছাড়া টিম ডেভিড ৩১ বলে ৩১ রান করেন। রিশাদ ৩ বলে ৫ রান অপরাজিত থাকেন।
জবাবে মেলবোর্ন স্টারস ৮ উইকেট হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ব্যাট হাতে দলের হয়ে স্টারসের ক্যাম্পবেল ৪১ এবং স্টোনিয়াস ৬২ রান অপরাজিত ছিলেন।
এর আগে হোবার্টের প্রথম ম্যাচে সিডনি থান্ডারের বিপক্ষে জয় পেয়েছিল। সেই ম্যাচে রিশাদ ৩ ওভারে উইকেটশূন্য ছিলেন এবং মাত্র ১৮ রান খরচা করেছিলেন।
৭ বলে ২ উইকেট তুলে নিলেন রিশাদ
ডিসেম্বর ১৯, ২০২৫


































