গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
ঈদুল আযাহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পরে দুই দেশের মাঝে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আদানি রপ্তানি শুরু হওয়ায় বন্দরে প্রান চঞ্চলাতা ফিরে এসেছে।
আজ সোমবার সকালে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি রপ্তানি সকল কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ঈদের ছুটি কাটিয়ে বন্দর এলাকায় ব্যবসায়ীদের আনা গোনা শুরু হয়েছে এতে বন্দরে প্রাণ চঞ্চলাত্য দেখা দিয়েছে। সকাল থেকে শ্রমিকরা বন্দর এলাকায় আসতে দেখা য়ায় এবং তারা বন্দরে প্রবেশ করেন। এদিকে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আশা পণ্যবহণকারি ট্রাক বন্দরে প্রবেশ করতে দেখা গেছে।
আমদানি-রাপ্তনিকারক গ্রুপের সভপাতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঈদুল আযহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ রাখা হয়ে ছিলো। আজ সোমবার সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে।
আমন্ত্রণ/এজি
৭ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু
জুন ১, ২০২৬
































