মো. নুর ইসলাম, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নে হাজীদিঘী মাঠ প্রাঙ্গনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৪নং শেখপুরা ইউনিয়নের উদ্যোগে আজ শনিবার (২ নভেম্বর) দুপুর ২টায় কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অনিবার্য” এই ¯েøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ধর্মীয় সমাজ কল্যাণ সম্পাদক এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুরের উপদেষ্টা জামায়াত মনোনীত দিনাজপুর সদর ৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলম।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ৪নং শেখপুরা ইউনিয়নের সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামী দিনাজপুর সদর উপজেলার আমীর মো. নুরুল্লাহ সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর সদর উপজেলার সভাপতি মো. জুয়েল আহমেদ, সাবেক সভাপতি মো. হাবিবুল্লাহ বেলালী, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা শাখার সভাপতি মো. হোসেন আলী, সেক্রেটারি মো. আবু বক্কর সিদ্দিক, ৪নং শেখপুরা ইউনিয়নের উপদেষ্টা মো. আমানুল্লাহ সরকার প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি


































