প্লাবন শুভ, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে আজ শনিবার (২ নভেম্বর) জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকার সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়।শেষে উপজেলা সভাকক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ তমাল। এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মহিব্বুল, উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান আতিক, বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইমরান চৌধুরী নিশাদ, জাকির আহম্মেদ, ফেরদৌস শামস, আকাশ খান, সাব্বির হোসেন রুম্মন, নাইমুর রহমান, শিপন আহম্মেদ, সাগর ইসলাম প্রমুখ।এ সময় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালন
নভেম্বর ২, ২০২৪
































