আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
বৃহস্পতিবার (৭ আগস্ট) হালনাগাদ করা র্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সর্বশেষ গেল ১২ জুনে করা র্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম স্থানে। বর্তমান তথ্য হালনাগাদ করা র্যাংকিংয়ে বাংলাদেশ রয়েছে ১০৪তম স্থানে।
হালনাগাদ র্যাংকিংয়ে আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি। সবচেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশরই। তবে আশা করা হচ্ছিলো, বাংলাদেশের মেয়েরা র্যাংকিংয়ে সেরা ১০০ দলের ভেতরে ঢুকতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।
এতদিন ২০২৬ সালের এশিয়ান কাপে যে ১২টি দল খেলবে, তাদের মধ্যে র্যাংকিংয়ে সবার নিচে ছিল বাংলাদেশ। নতুন র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে এবারের নারী ইউরোর রানার্সআপ দল স্পেন। র্যাংকিংয়ে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে।
তিন ধাপ এগিয়ে সুইডেন তৃতীয়স্থানে, ইংল্যান্ড রয়েছে চারে। দুই ধাপ অবনতি হয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। শীর্ষ পাঁচ থেকে সরে ৭ নম্বরে চলে গেছে নারী কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল।
২৪ ধাপ এগোলো বাংলাদেশ নারী ফুটবল দল
আগস্ট ৮, ২০২৫


































