আমন্ত্রণ বিনোদন ডেস্ক :
অভিনয় জীবনে এক দশক পার করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ২০১১ সালে মডেলিং দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হলেও ২০১৪ সালে ‘ইউর্টান’ নাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান।
তার আগে ছোটবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক ছিল তিশার। সেই নাচও শিখেন। এরপর নাচ দিয়েই শোবিজে পা রাখেন তানজিন তিশা। তবে শোবিজে পরিচিতি পান মডেলিং দিয়ে। তখনো অভিনয়ে নাম লেখাননি। এরপর রেদওয়ান রনি পরিচালিত ‘ইউটার্ন’ দিয়ে অভিনয়ে যাত্রা শুরু করেন। প্রথম নাটকেই দর্শকের কাছ থেকে প্রশংসা পেতে থাকেন। গ্ল্যামার আর অভিনয়ে সরব এ অভিনেত্রী।
বর্তমানে টিভি নাটকে সময়ের অন্যতম সমৃদ্ধ মুখ তিনি। অথচ শুরুর অনেকটা সময় বেশ স্ট্রাগল করতে হয়েছে, মডেলিংয়ের জড়তা কাটিয়ে নিজেকে অভিনেত্রী প্রমাণে। এর মধ্যে ভালোই প্রমাণ করেছেন নিজেকে। মাঝে অভিনয়ে নিয়মিত না হলেও বছর কয়েক বিরতি দিয়ে নাটকে নিয়মিত হন এবং অভিনয়গুণে নিজেকে নিয়ে যান শীর্ষে; হয়ে উঠেন দর্শকপ্রিয় অভিনেত্রী।
ক্যারিয়ারে বহু দর্শকনন্দিত নাটক উপহার দিয়েছেন। জুটি বেঁধেছেন সময়ের দর্শকপ্রিয় সব অভিনেতার সঙ্গে। ১০ বছরের এ যাত্রায় অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন, আজকের এ অবস্থানে এসে সবার প্রতি কৃতজ্ঞতাও জানান তিশা।
আমন্ত্রণ/এসিজি


































