আজহারুল আজাদ জুয়েল দিনাজপুর :
দিনাজপুরের হেমায়েত আলী পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা আলহাজ্ব হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
হেমায়েত আলী লাইব্রেরির সভাকক্ষে রং পেন্সিল আর্ট একাডেমী ও পেত্রা প্রোডাক্টস এর সহযোগিতায় মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাইব্রেরীর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাইফুদ্দিন আক্তার।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ কুমার বকসী বাচ্চু, বশিষ্ট চিত্রকর, গ্যালারি সরঙ এর পরিচালক রাজিউদ্দিন চৌধুরী ডাবলু ও উজান ভাটি সাহিত্য সংসদের সভাপতি মো. আনোয়ার হোসেইন। স্বাগত বক্তব্য রাখেন লাইব্রেরির গ্রন্থাগারিক মো. মিজানুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন রং পেন্সিল আর্ট ওই একাডেমীর পরিচাল রাকিউর রহমান পায়েল, পুরস্কারপ্রাপ্ত শিশুদের অভিভাবক সবুজ আলী ও মুনতারিনা মৌ। অনুষ্ঠান সঞ্চালন করেন লাইব্রেরী পরিচালনা কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল।
অনুষ্ঠানে পাঁচটি গ্রæপে বিজয়ী পাঁচজন করে ২৫ জন প্রতিযোগীকে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
উল্লেখ্য যে, আলহাজ হেমায়েত আলীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ১৯ জুন শিশুদের জন্য পাঁচটি গ্রæপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
আমন্ত্রণ/এজি
হেমায়েত আলীর মৃত্যুবার্ষিকীতে দিনাজপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
আগস্ট ১৩, ২০২৬
































