গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভাধীন ছাতনী চারমাথা সোমাউড়াও হাট ও বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০ টায় ছাতনী চার মাথায় অস্থায় একটি ঘড়ে ভোট শুরু হয় ভোট বিকাল ৪ টায় পর্যন্ত চলে। সোমাউড়া হাট ও বাজার কমিটির ১২০ জন্য ভোটার তাদের ভোট দিতে পারবে।
সোমাউড়া হাট ও বাজার কার্যকারী পরিষদের ১১ টি পদের মধ্যে ৩ টি পদে নির্বাচন হচ্ছে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সেক্রেটারি পদে পদে ভোটার রা ভোট দিতে পারবে । এদিকে সোমাউড়া হাট ও বাজার পরিষদের বাঁকি ৯ জন বিনা প্রতিদ্বন্দী নির্বাচিত হয়েছেন।
বিকাল ৪ টার পরে সকলের উপস্থিতে ভোট গননা শেষে হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী ভোটের ফলাফল প্রকাশ করেন।
সভাপতি প্রার্থী হাতি মার্কা ছমির উদ্দিন প্রধান কে ৩৭ ভোটে পরাজিত করে। হরিণ মার্কা আতাউর জয় লাভ করেন। সাধারণ সম্পাদক ডাব মার্কা ফেরদৌস রহমান কে ৪৯ ভোটে পরাজিত করে দলিল উদ্দিন মন্ডল জয় লাভ করেন। সেক্রেটারি পদে খাতা কলম মার্কা আবু বক্কর কে ১৩ ভোটে পরাজিত করে আব্দুল সবুর আকন্দ জয় লাভ করেন।
আমন্ত্রণ/এসিজি
হিলির ছাতনী চারমাথা সোমাউড়াও হাট ও বাজার কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
জানুয়ারি ৭, ২০২৫
































