গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হিলিতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ অনেকে।আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমন্ত্রণ/এসিজি


































