গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) :
দিনাজপুরের হাকিমুরের হিলিতে কৃষক, সাংবাদিক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের অংশগ্রহনে (২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ) পার্র্র্র্র্র্র্টনার এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণের আয়োজনে আজ রোববার (১ জুন) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। পার্টনার কংগ্রেস প্রোগ্রামে একশ’ কৃষক, এনজিও কর্মী, শিক্ষক, জনপ্রতিধি ও সংবাদিক অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, হাকিমপুর প্রেসক্লাব সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাসুদ রানা। পর্টনার কংগ্রেস অনুষ্ঠানে কৃষিবিদ মেজবাউল ইসলাম নিরাপদ খাদ্য উৎপাদন, দেশে উৎপাদিত কৃষি পণ্য বিদেশে রপ্তানিকরতে কৃষি ক্ষেত্রে প্রযুক্তি ব্যাবহার ও বিভিন্ন প্রযুক্তির সফতলা তুলে ধরেন।
আমন্ত্রণ/এসিজি
































