গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুর হিলি সিপি মোড়ে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আলিফ হোসেন (২১) নামে একজন যুবক গুরুতর আহত হয়।পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় পথে ওই যুবক মৃত্যু বরণ করে। এ ঘটনায় ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৪৭২৫) ও চালক আনিসুর রহমানকে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানান থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল পাঁচটার দিকে হিলি স্থলবন্দরের সিপি মোড়ে এই দূর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী আলিফ হোসেন নিহত হয়। নিহত আলিফ হোসন হাকিমপুর হিলি পৌর শহরের ১ নং ওয়ার্ড চন্ডিপুর গ্রামের এনামুল হক এর ছেলে। অপর দিকে ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-৪৭২৫ এবং আটক চালক আনিসুর রহমান নওগাঁ মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ গ্রামের মতিউর রহমানের ছেলে।
বিষয়টি আজ রাত নয়টার দিকে নিশ্চিত করেছেন, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
আমন্ত্রণ/এজি
হিলিতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী আলিফ হোসন নিহত
ডিসেম্বর ২৬, ২০২৫
































