আমন্ত্রণ প্রতিবেদক :
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি দিনাজপুর এর সভাপতি সাবেক এমপি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমানের নেতৃত্বে সদস্যরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
সাবেক এমপি সুলতানা বুলবুল বলেন, ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সেই ভাষন স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র রূপ নিয়েছিলো বলেই আজ আমরা স্বাধীন। এই ভাষন বাঙালী জাতির একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এসময় মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক এ.এফ.এম হারিসুল্লাহ (বাবলু)সহ সদস্যরা উপস্থিত ছিলেন।

































