আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
“ক্রীড়ায় শক্তি, মাদককে না বলুন” এমন প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবি খোদা বক্স স্টেডিয়ামে সিক্স-এ-সাইড ক্রিকেট টুর্নামেন্ট-২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ অক্টোবর) বিকালে “উদীয়মান বাংলাদেশ সামাজিক সেবা সংগঠনের উদ্যোগে এই টুর্নামেন্টের আয়োজন করেন।
সংগঠনের সভাপতি মো. সোহাগ রাজের সভাপতিত্বে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলাম জয় পরাজয় করা উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও ট্রফি তুলে দেয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. মহিনুর রহমান স্বাধীন, যুবদল নেতা মো. শফিকুল ইসলাম সহ দু’দলের খেলোয়াড় ও দর্শকবৃন্দ। টুর্নামেন্টে ৮’টি দল অংশগ্রহণ করলেও জয়পুরহাট সুপার গেইন-প্রিন্স এন্টারপ্রাইজকে পরাজিত করে ট্রফি জয়লাভ করেন।
শুরু থেকেই টুর্নামেন্টটি পরিচালনা করেন আরাফ স্পোর্টিং ক্লাবের হৃদয়, রুহুল আমিন, নাজমুল, রিপন, রাহুল, শিপন ও আনাম। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলায় সম্পৃক্ত করার এমন উদ্যোগ গ্রহণ করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানায় অনেকেই।
আমন্ত্রণ/এজি
পাঁচবিবিতে ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত
অক্টোবর ৩১, ২০২৬
































