গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের হাকিমপুরে “প্রাথমিক শিক্ষা পদক-২০২৬” উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন নার্গিস পারভীন। তিনি উপজেলার কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম।
জানা গেছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২৬ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচনে বাছাইয়ের অংশ হিসেবে উপজেলা শিক্ষা কমিটির যাচাই-বাছাই ও মূল্যায়নের পরে তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করা হয়েছে। বাছাই কমিটিতে শিক্ষাদানে বিশেষ অবদান, শ্রেণীকক্ষে পাঠদানের দক্ষতা এবং শিক্ষার মানোন্নয়নে সক্রিয় ভূমিকার জন্য তিনি এই গৌরব অর্জন করেছেন।
হাকিমপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার (এটিও) মো. রুহুল আমিন জানান, জাতীয় শিক্ষা পদক-২৬ যাচাই-বাছাই কমিটি সব বিষয়ে বিশ্লেষণ করে তাকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত করেছে।
আমন্ত্রণ/এজি
হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন
জুন ১, ২০২৬


































