আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিবেদক :
জয়পুরহাটের পাঁচবিবির পুর্ব-উচনা সীমান্তে ভারতীয় বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। এসময় বিজিবির বাঁধায় তা বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে উভয়বাহিনী পতাকা বৈঠকে বসেন এবং বেড়া দেওয়া বন্ধ সহ নির্মাণসামগ্রী সীমান্ত থেকে অপসারন করে নেওয়ার প্রতিশ্রতি দেয় বিএসএফ। বুধবার রির্পোট লেখা পর্যন্ত বেড়া দেওয়া বন্ধ রাখলেও নির্মাণসামগ্রী সড়ে নেয়নি তবে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। সীমান্তের জিরোপয়েন্ট থেকে ৩০ গজের মধ্যে ভারত অংশে বিএসএফ কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছিল।
জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল নাহিদ নেওয়াজ বলেন, গতকাল মঙ্গলবার সকালে কুয়াশার মধ্যে আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। পতাকা বৈঠকে তারা কাজ বন্ধ করা ও যেটুকু বাঁশের খুটি ও কাটাতারের বেড়া দিয়েছেন দ্রæত সড়ে নেওয়ার কথা বলেন। তাদের উর্দ্ধতন কর্মকর্তা পর্যায়ে আমাদের ভালো যোগাযোগ আছে তারা বিষয়টি অনুধাবন করেছেন। আশা করছি দ্রæত সময়ের মধ্যে সমাধান হবে। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাবাবিক আছে বলে তিনি জানান।
আমন্ত্রণ/এসিজি
পাঁচবিবি সীমান্তে পতাকা বৈঠকের সিদ্ধান্ত রাখেনি বিএসএফ
জানুয়ারি ২২, ২০২৫


































