ফরিদ আহমেদ, বোচাগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের বোচাগঞ্জের সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুর দাবিতে শুক্রবার (২৫ অক্টোবর) কৃষক সমাবেশ করেছে সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদ।
সন্ধ্যায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকল উচ্চ বিদ্যালয়ের মাঠে সেতাবগঞ্জ চিনিকল পুনঃ চালনা আন্দোলন পরিষদ আয়োজিত এক আলোচনা সভা উদ্বোধনী বক্তব্য রাখেন সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাশার।
সেতাবগঞ্জ চিনিকল পুনঃচালনা আন্দোলন পরিষদের আহŸায়ক মো. বদরুদ্দোজা বাপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চিনিকল চালুকরণ টাস্কফোর্স জাতীয় কমিটি ও সদস্য পরিচালনা কমিটির যুগ্ম আহŸায়ক আবদুল্লাহ আল ক্বাফী রতন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ও সহকারি প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মুনতাকিমুল বারী, বাংলাদেশ কৃষক মজুর সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সদস্য মো. জহিরুল ইসলাম, শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর পাটোয়ারী, বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।
এসময় ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সমাবেশে আখচাষী, ছাত্র ও স্থানীয় সুধীজনেরা বক্তব্য রাখেন।
আমন্ত্রণ/এসিজি
সেতাবগঞ্জ চিনিকল চালুর দাবিতে কৃষক সমাবেশ
অক্টোবর ২৬, ২০২৪
































