মাহমুদুল হাসান মুনজু, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে ৩০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোররাতে সারিয়াকান্দি থানা পুলিশের নিয়মিত অভিযানে সদর ইউনিয়ন ও কুতুবপুর ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ইউনুস আলীর ছেলে সোহেল রানা (৪২), শাহজাহান সরকারের ছেলে তরাজুল ইসলাম রাজু (৪০) ও মৃত আবুল কাশেমের ছেলে টিউব প্রামাণিক (৪৮)।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, মাদকদ্রব্য আইনে মঙ্গলবার সকালে তাদের জেলা আদালতে প্রেরন করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
সারিয়াকান্দিতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
জানুয়ারি ৬, ২০২৬


































