আমন্ত্রণ ডেস্ক :
সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে রাজধানীর ভাটারা এলাকা থেকে বৃহস্পতিবার (০৩ অক্টোবর) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।
সাবেক এ খাদ্যমন্ত্রীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা বিভাগ) রেজাউল করিম মল্লিক জানান, তার নামে একাধিক মামলা আছে। তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, তা জানা যায়নি।
সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে সংসদ সদস্য হন তিনি। তিনি আওয়ামী লীগ সরকারের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।
গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর থেকে দলটির অনেক নেতা গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার এড়াতে তিনিও আত্মগোপনে ছিলেন।
আমন্ত্রণ/এসিজি


































