মো. ইউসুফ আলী, দিনাজপুর :
দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে সপ্তম দিনের মত কমলপুর বাজারের সকল স্থানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১ নং চেহেলগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান বাদশা, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, কমলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজগার আলী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম , যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব সোলেমান , জেলা সদস্য মমিনুল হক প্রমুখ । এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
আমন্ত্রণ/এসিজি


































