বগুড়া ব্যুরো:
বগুড়া জেলার সাংবাদিকদের নিয়ে দুইদিনব্যাপী নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে বগুড়া শহরের রোচাস রেস্টুরেন্টে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
প্রধান অতিথি ফারুক ওয়াসিফ বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রক্রিয়া। এই সময়ে সাংবাদিকদের দায়িত্ব আরও বেশি বেড়ে যায়। সঠিক, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন ও বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।প্রশিক্ষক হিসেবে ছিলেন খাজা মাঈন উদ্দিন।
অনুষ্ঠানে প্রশ্নোত্তরে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক আবদুর রহিম বগরা, সবুর শাহ লোটাস, মহসীন আলী রাজু, আবুল কালাম আজাদ, সুমন সরদার, মাহফুজ মন্ডল, মোস্তফা মোঘল প্রমুখ।
প্রশিক্ষণে বগুড়া জেলার বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন ক্যাটাগরির মোট ৫০জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন সংবাদ সংগ্রহ ও পরিবেশন, পেশাগত নৈতিকতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং নির্বাচনী আচরণবিধি বিষয়ে আলোচনা করা হয়।
আমন্ত্রণ/এজি
সঠিক, নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে -বগুড়ায় পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ
জানুয়ারি ১০, ২০২৬
































