বগুড়া ব্যুরো:
বগুড়ার শাজাহানপুরে পুলিশের গুলিতে নিহত আকলিমা বেগমের কবর জিয়ারত করেছেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও বগুড়া-৭ আসনের জামায়াত মনোনীত প্রার্থী গোলাম রব্বানী। শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা তিনি উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর জায়দারপাড়া গ্রামে শহীদ আকলিমা বেগমের কবর জিয়ারত করেন। আকলিমা বেগম ২০১৩ সালের ৩ মার্চ জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি দাবিতে অনুষ্ঠিত মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।
কবর জিয়ারতকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, মাঝিড়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন, শাজাহানপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রুহুল আমিন এবং ইসলামী ছাত্রশিবির সরকারি শাহ সুলতান কলেজ শাখার সভাপতি আসাদ খান, শহীদ আকলিমা বেগমের ছেলে নজরুল ইসলাম।
এ সময় নেতৃবৃন্দ শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না।
আমন্ত্রণ/এজি
ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি কখনো ভুলবে না -জামায়াত প্রার্থী গোলাম রব্বানী
জানুয়ারি ১০, ২০২৬
































