কাশী কুমার দাস ও মো. ইউসুফ আলী, দিনাজপুর :
“নেই পাশে কেউ যার-সমাজসেবা আছে তার”-এবারের প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন-ফেস্টুন ও কবুতর উড়িয়ে দিবসের শুভ সূচনা করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, সকলের সহযোগিতায় একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজসেবার যথেষ্ট ভূমিকা রয়েছে
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ বিএনপি নেতা মো. আনোয়ারুল কবির ও লিয়াজো অফিসার বিএনপি নেতা গোলাম রসুল রকেট ।
উদ্বোধন শেষে ওয়াকাথন এর মাধ্যমে উপস্থিত সকলে দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ ময়দান সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে মুক্ত আড্ডায় মিলিত হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ময়নুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ মেহেদি হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ শাহ্ মোঃ শরিফ ও দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল।
শুভেচ্ছা বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মো. আসাদুজ্জামান আসাদ। ধারণাপত্র পাঠ করেন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষক মো. জহুরুল ইসলাম। ধারণাপত্রের উপর মুক্ত আলোচনা করেন পল্লীশ্রী’র রওনক আরা হক নীপা, রেহেনা বেগম, রাবেয়া বেগম প্রমুখ।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মুনির হোসেন। মুক্ত আড্ডার অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক হারুন-উর-রশিদ। মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীদের মাঝে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ময়নুল হক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আমন্ত্রণ/এসিাজি
সকলের সহযোগিতায় একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজসেবার যথেষ্ট ভূমিকা রয়েছে -দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম
জানুয়ারি ২, ২০২৫


































