নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপি মনোনিত শাপলা কলি প্রতীকের প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট
আমন্ত্রণ ডেস্ক :
দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক (তালা প্রতীক) বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টা ১৫ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রফিকুল ইসলাম দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) নির্বাচনী আসনের নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বর্তমানে বহিস্কৃত তালা প্রতীকের স্বতন্ত্র এজেডএম রেজওয়ানুল হক ১ লাখ ১৩ হাজার ৬৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোট সমর্থিত এবং এনসিপি মনোনিত শাপলা কলি প্রতীকের প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৪৮ ভোট এবং বিএনপি মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান পেয়েছেন ৯৭ হাজার ৭২৭ ভোট ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী কাজী আব্দুল গফুর পেয়েছেন ১ হাজার ৪৭২ ভোট।
এছাড়াও কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম জাকারিয়া বাচ্চু ৪ হাজার ৭০৭, হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী বেলাল ২ হাজার ৯৮৭ ভোট এবং মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. রোস্তম আলী পেয়েছেন ৫৬২ ভোট।
আমন্ত্রণ/এজি


































