আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব, ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) দিনাজপুর জেলা শাখার গ্রন্থাগার ও দপ্তর সম্পাদক, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, মাদ্রাসাতুদ দাওয়াহ এর পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক, প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শাখার সভাপতি, ভোকেশনাল শিক্ষক সমিতি-বাংলাদেশ নির্বাহী কমিটির প্রযুক্তি ও গবেষণা সম্পাদক, দৌলতপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষক প্রকৌশলী মামুনুর রশীদ মামুন (৪৫) সোমবার আকস্মিক হৃদরোগাক্রান্ত হয়ে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একছেলে, একমেয়ে, ভাইবোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার (১৬ জুন) রাত ১০ টায় বিরল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের শহরগ্রাম চেয়ারম্যান পাড়ায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন করা হবে।
পেশাজীবী সংগঠক প্রকৌশলী মামুনুর রশীদ মামুন এর আকস্মিক ইন্তেকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক পৃথক বার্তায় গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমন্ত্রণ/এসিজি
শোক সংবাদ : প্রকৌশলী মামুনুর রশীদ মামুন এর ইন্তেকালে শোক জ্ঞাপন
জুন ১৬, ২০২৫
































