গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শাখার উদ্যোগে শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ মডেল মসজিদ কমপ্লেক্সে ভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমির ও গাইবান্ধা-৪ আসনের এমপি প্রার্থী ডা. আব্দুর রহিম সরকার।
পৌর জামায়াতে ইসলামীর আমির শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারী সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারি মাওলানা মশিউর রহমান, পৌর শাখার সেক্রেটারী প্রভাষক আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
জুন ১৬, ২০২৫
































