গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গৌরীপুর পৌর শ্মশান কালি মন্দির কমিটির ত্রিবার্ষিক সম্মেলন শুক্রবার (২৫ অক্টোবর) রাতে পৌর শ্মশান চত্বরে করেন উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল করের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে শ্মশান কমিটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে সহসভাপতি পদে সুশান্ত চন্দ্র রায়, সাধারণ সম্পাদক পদে পিন্টু পাল ও কোষাধ্যক্ষ পদে মানিক ঘোষকে নির্বাচিত করা হয়। সেই সাথে পদাধিকার অনুযায়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা সভাপতি নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সুজিত কুমার দাস, রাজ রাজেশ্বরী মহাদেবী কালিবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সমীরণ চন্দ্র দেবনাথ, কালিখলা বাজার রক্ষাকালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, নয়ন সরকার, শ্রীকান্ত সাহা, দিপু চন্দ্র বর্মন, গণেষ ঘোষ, সেন্টু সরকার, অর্জুন মোদক, জীবন ঘোষ প্রমুখ।
আমন্ত্রণ/এসিজি
গৌরীপুরে পৌর শ্মশান কালি মন্দিরের কমিটি গঠন
অক্টোবর ২৬, ২০২৪
































