বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুরে ভটভটি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে শাকিল আহম্মেদ (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। শাকিল আহম্মেদ মোটরসাইকেল চালক ছিলেন বলে জানা গেছে।
আজ শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার শেরপুর-নন্দীগ্রাম আঞ্চলিক সড়কের কেল্লাপোষী বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাকিল আহম্মেদ উপজেলার কুসুম্বী ইউনিয়নের কুসুম্বী পশ্চিমপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ওই সড়কে দ্রæতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন শাকিল আহম্মেদ। একপর্যায়ে কেল্লাপোষী বাজারে পৌঁছালে ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল চালক শাকিল রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। এই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা জানান।
আমন্ত্রণ/এসিজি
শেরপুরে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত
ডিসেম্বর ৬, ২০২৪
































