বগুড়া ব্যুরো :
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ শাহাদাতুজ্জামান বলেছেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়ে দেশবিরোধি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তাদের অত্যাচারে মানুষ অতিষ্ট হয়ে ওঠেছিল। কিন্তু আজ কোথায় তারা। তিনি বলেন, ২০০৬ সালের এই দিনে আওয়ামী লীগ লগি-বৈঠার তান্ডব করে ১২ জনকে মেরে ফেলেছিল। গত ১৭ বছরে শেখ হাসিনা ছিলেন রক্ত পিপাসু। রক্ত না দেখলে তার ঘুম হতো না। রক্তের হলি খেলায় মেতে ওঠেছিনে। গোটা দেশকে তিনি জেল খানায় পরিণত করেছিল।
আজ সোমবার (২৮ অক্টোরব) বগুড়ার শিবগঞ্জ উপজেলা শহীদ মীর মুগ্ধ স্কয়ারে আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডবে নির্মমভাবে নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আব্দুল হালিম বিপ্লবের সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী আলাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন জামায়াতের বগুড়া শহর শাখার নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আ ন ম আলমগীর হুসাইন। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের বগুড়া পশ্চিম জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জামায়াত নেতা মাসুদ চৌধুরী, আবুল কালাম আজাদ শিহাব, ফারুক হোসাইন, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, হারুন উর রশিদ, একরামুল হোসেন বাবু, শাহাদাত হোসেন।
আমন্ত্রণ/এসিজি
শেখ হাসিনা ছিলেন রক্ত পিপাসু -জামায়াত নেতা মাও. শাহাদাতুজ্জামান
অক্টোবর ২৮, ২০২৪
































